পারিশ্রমিক ৫০ কোটি রুপি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবা যায়, একটি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হেঁকেছেন ৫০ কোটি রুপি! হ্যাঁ, এই পারিশ্রমিক এখন চাইছেন সালমান খান। বলিউডের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ দর। সালমান খানের এই পারিশ্রমিক বৃদ্ধিতে তেমন শঙ্কিত নন বলিউডের প্রযোজকেরা। টি-সিরিজের পরবর্তী ছবিতে অভিনয় করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সালমান খান। টি-সিরিজের অন্যতম কর্ণধার ভূষণ কুমার বলেছেন, ‘সালমান খান যখন রেডি ছবিতে অভিনয় করেন, তখন বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্থসংকট ছিল। তখন সালমানের রেট ছিল ৪০ কোটি রুপি। কিন্তু বলিউডের আর্থিক সংকটের কারণে তিনি ১৭ কোটি রুপি নিতে রাজি হয়েছিলেন। এখন বলিউডের সময় ফিরেছে। তবে আমরাও সালমানের সঙ্গে বসব তাঁর পারিশ্রমিক নিয়ে।’