পার্থ, কণা ও তপুর 'ভালোবাসার রঙ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ‘ভালোবাসার রঙ’ সংগীতানুষ্ঠানে সরাসরি গাইবেন পার্থ, কনা ও তপু
আজ ‘ভালোবাসার রঙ’ সংগীতানুষ্ঠানে সরাসরি গাইবেন পার্থ, কনা ও তপু

ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ‘ভালোবাসার রঙ’ সংগীতানুষ্ঠানে সরাসরি গান গাইবেন দেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, কণা ও তপু। আজ রাত নয়টা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ‘ভালোবাসার রঙ’।
চ্যানেলটির বরাতে জানা গেছে, লিপ আইস নিবেদিত বিশেষ এই লাইভ সংগীতানুষ্ঠানে পার্থ, কণা ও তপু তাঁদের জনপ্রিয় সব গান পরিবেশনের পাশাপাশি ভালোবাসা নিয়ে তুমুল আড্ডায় মেতে উঠবেন। অনুষ্ঠানের মাঝে বিরতি থাকবে শুধু একটি।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে থাকছেন চৈতি।