পার্থ প্রতিম মজুমদারকে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয়শিল্পী পার্থ প্রতিম মজুমদারকে আজীবন সম্মাননা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী। গতকাল শনিবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে সম্মাননা দেওয়া হয়। সাহিত্য একাডেমীর সভাপতি জয়দুল হোসেন শিল্পী পার্থ প্রতিম মজুমদারের হাতে সম্মাননা সঞ্চারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রনির্মাতা জা-নেছার ওসমান, চন্দন রেজা, শাহীদান খুরশেদ ও মিজানুর রহমান।
সম্মাননা গ্রহণ করে পার্থ প্রতিম মজুমদার বলেন, ‘আমি বাংলাদেশের পতাকা বিশ্বদরবারে বহন করছি। আমি চাই, এ প্রজন্মের সবাই দেশের জন্য কাজ করে যাবে। নিজেকে সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই। নিজেকে যোগ্য করে তুললে, দেশের জন্য নিবেদিত হলে তবেই আমাদের স্বাধীনতা অর্থবহ হয়ে উঠবে।’
সাহিত্য একাডেমীর সভাপতি বলেন, পার্থ প্রতিম মজুমদারের মতো বিশ্ববরেণ্য গুণী শিল্পীকে সম্মাননা জানাতে পেরে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী গৌরব বোধ করছে।