পার্থ বড়ুয়ার সঙ্গে জেনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এয়ারকম নাটকে আমি কাজ শুরু করি কয়েক পর্বের শুটিংয়ের পর। এ নাটকেই আমি প্রথমবারের মতো পার্থ বড়ুয়ার সঙ্গে কাজ করেছি। এর আগে ওনার সঙ্গে আমার কখনো কাজ করা হয়নি। উনার সঙ্গে যত দিনই শুটিং করি সারাক্ষণ আমাদের আনন্দে মাতিয়ে রাখেন।’ বলছিলেন অভিনেত্রী ও মডেল নওরিন হাসান খান জেনী।জেনী আরও বলেন, ‘পার্থ বড়ুয়ার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। তা ছাড়া নাটকটির রচয়িতা ইফফাত আরার সঙ্গে এর আগেও আমার কয়েকটি নাটকে কাজ করা হয়েছে। তাই সবকিছু মিলিয়ে নাটকটিতে কাজ করেও অনেক ভালো লাগছে।’ এয়ারকম নাটকের পাশাপাশি অন্যান্য চ্যানেলে চলছে জেনী অভিনীত ধারাবাহিক নাটক ‘স্বপ্নবাজার’, ‘সবুজ নক্ষত্র’ ও ‘এম্পটি পকেট’। এ ছাড়া সম্প্রতি দুটি এক ঘণ্টার নাটকের কাজ শেষ করেছেন তিনি। এ দুটি নাটকের নির্মাতা হলেন মারুফ মিঠু ও রাসেল আহমেদ। এগুলোতে তাঁর বিপরীতে কাজ করেছেন মোশাররফ করিম ও ইন্তেখাব দিনার। এক ঘণ্টার নাটকের বাইরেও কয়েকটি নতুন ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জেনী। এগুলোর নির্মাতার হলেন—রায়হান খান, অরণ্য আনোয়ার, সকাল আহমেদ, মাসুদ সেজান প্রমুখ।