পার্থ বড়ুয়ার সুর-সংগীতে পলবাসার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম কোনো অ্যালবামের সংগীতায়োজন করলেন পার্থ বড়ুয়া। এর মাধ্যমে অভিনেতা, কণ্ঠশিল্পী, সুরকারের পাশাপাশি সংগীত আয়োজকের খাতায়ও নাম লেখালেন তিনি। পার্থ বড়ুয়ার সুর ও সংগীতে অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি গায়িকা পলবাসার একক গানের অ্যালবাম ‘জানতে চাও যদি’।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জি-সিরিজ কার্যালয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন নাজমুল হক ভূঁইয়া, কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও রাশেদ উদ্দিন তপু। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মেয়ে পলবাসা। তাঁর এ অ্যালবামে রয়েছে মোট আটটি গান।
গানের শিরোনামগুলো হলো গাছের অনুভূতি, দিন কি আমার হবে, হঠাত্ পরিচয়, জানতে চায়, দুটো শালিক, রাতের সাথে, টাপুর টুপুর ও লাইফ অফ লাইফ। গানের কথা লিখেছেন রানা, আতিক, টি আই অন্তর ও পলবাসা নিজেই।