পার্থ বড়ুয়ার সুরে পলবাসার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলবাসা
পলবাসা

‘আমি তো বিচ্ছিন্নভাবে গান করি। অনেক শিল্পীর জন্য গানের সুর করেছি। এর আগে কারও একক অ্যালবাম করা হয়নি। কিন্তু পলবাসার কণ্ঠ আমার খুব পছন্দ হয়েছে। ওর কণ্ঠে অন্য রকম একটা আকর্ষণ আছে। এসব বিবেচনা করেই ওর জন্য একটি অ্যালবামের সব কটি গানের সুর করেছি।’ বললেন পার্থ বড়ুয়া।
আজ বাজারে আসছে পলবাসার দ্বিতীয় একক অ্যালবাম। নাম জানতে চাও যদি। প্রকাশ করছে অগ্নিবীণা।
পলবাসা যুক্তরাষ্ট্রে থাকেন। ২০০৮ সালে ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। স্নাতক শেষ করার পর সম্প্রতি তিনি ঢাকায় আসেন। গতকাল বুধবার সকালে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। যাওয়ার আগে মুঠোফোনে পলবাসা বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমি জ্যাজ, ব্লুজ আর ক্লাসিক্যাল ধাঁচের গান করি। কিন্তু জানতে চাও যদি অ্যালবামে পার্থ বড়ুয়ার গানের কিছুটা ছোঁয়া রয়েছে। কারণ, সবকটি গান তিনিই সুর করেছেন।’