পার্থ বড়ুয়ার 'ইচ্ছেঘুড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইচ্ছেঘুড়ি নাটকে পার্থ বড়ুয়া
ইচ্ছেঘুড়ি নাটকে পার্থ বড়ুয়া

গান গাওয়ার পাশাপাশি পার্থ বড়ুয়া এখন টিভি নাটকে প্রায় নিয়মিত অভিনয় করছেন। এক ঘণ্টার নাটকেই তাঁকে বেশি দেখা যায়। তবে গল্প পছন্দ হলে ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এবার তেমনই একটি পছন্দের গল্পে অভিনয় করছেন বলে জানালেন পার্থ বড়ুয়া। নাটকের নাম ইচ্ছেঘুড়ি। লিখেছেন ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর।
পার্থ বড়ুয়া বলেন, ‘ধারাবাহিক নাটকের শেষ শুটিং করেছিলাম বছর দুয়েক আগে। নাম ছিল ডেড এন্ড। ওই নাটকের বেশির ভাগ কাজ করেছিলাম দেশের বাইরে। কয়েকটি পর্ব প্রচারিত হওয়ার পর নাটকটির শুটিং বন্ধ হয়ে যায়। শাফায়েতের ইচ্ছেঘুড়ি নাটকের গল্প ভালো লেগেছে। তাই রাজি হয়েছি।’
পার্থ বড়ুয়া আরও বলেন, ‘এরই মধ্যে ইচ্ছেঘুড়ি নাটকের শুটিং করেছি দুই দিন। আগামী সপ্তাহে আবার কাজ শুরু হবে। শাফায়েতের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ও বেশ গোছানো কাজ করে।’