পার্থ, মৌ আর 'শ্রাবণের বৃষ্টি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী পার্থ বড়ুয়া এবার অভিনয় করেছেন মৌয়ের সঙ্গে। নাটকের নাম শ্রাবণের বৃষ্টি। নাটকটির নাট্যকার ও পরিচালক ইমরাউল রাফাত জানান, এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে পুরান ঢাকার বিভিন্ন জায়গায়। এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় প্রচারিত হবে নাটকটি।
পার্থ বলেন, ‘আমরা দুজন একজন আরেকজনকে চিনি। কিন্তু মজার ব্যাপার হলো, এবারই আমাদের মধ্যে আলাপ হয়েছে। অভিনয়শিল্পী হিসেবে মৌ খুবই চমৎকার। অভিনয়ের নানা দিক নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আর তাঁর সঙ্গে অভিনয় করে আমি মুগ্ধ হয়েছি।’
অভিনয়ের পাশাপাশি নাটকটির শিরোনাম গানের সুর করেছেন এবং তাতে কণ্ঠ দিয়েছেন পার্থ।