পার্থিবের শীর্ষ সংগীতে কলকাতার রাঘব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিও অ্যালবাম ও চলচ্চিত্রের গানের পর এবারে বাংলাদেশের একটি ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জি।শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘পার্থিব’ উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘পার্থিব’-এর শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন রাঘব। সম্প্রতি কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গালিব সরদারের কথায় এ গানের সুর করেছেন এহসান রাহী। আর সংগীতায়োজনে ছিলেন শাহনূর রেজা।গান প্রসঙ্গে এহসান রাহী বলেন, ‘আমি এর আগে কলকাতার কণ্ঠশিল্পী রূপঙ্করের জন্য গান করেছিলাম। তবে সেটি একটি অডিও অ্যালবামে ব্যবহার করা হবে। এবারে করলাম রাঘব চ্যাটার্জির জন্য সুর। রাঘব চ্যাটার্জির গানের সঙ্গে সবাই পরিচিত। তাই সবকিছু চিন্তা করেই গানটির সুর করতে হয়েছে। ওর অসাধারণ গায়কি গানটিকে একটা আলাদা মাত্রা দিয়েছে।’রাঘব চ্যাটার্জি সর্বশেষ তারিনের ‘আকাশ দেবো কাকে’ অ্যালবামে ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।