পালাকারের অতিথি তানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ২০০৩ সাল থেকে নাটকের দল ‘নাগরিক নাট্যসম্প্রদায়’-এর সঙ্গে থাকলেও দলের নাটকের বাইরে কোন কাজ করেননি অভিনয়শিল্পী ও উপস্থাপিকা তানিয়া হোসাইন। এবারই প্রথম আরেকটি দলের নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আজ ১ অক্টোবর পালাকারের নতুন নাটক ‘নারীগণ’ নাটকে অভিনয় করবেন তানিয়া হোসাইন। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর এ পরিবারের নারীদের জীবন বাস্তবতার ভাবনায় নাটকটি তৈরি হয়েছে। এ নাটক তিন নারীর গল্প, নবাব সিরাজউদ্দৌলার মাতামহী শরিফুন্নেসা, মা আমিনা আর স্ত্রী লুত্ফার। নাটকে তানিয়া অভিনয় করবেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুত্ফার ভূমিকায়।এ প্রসঙ্গে তানিয়া বলেন, আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য। কিন্তু পালাকারের এই নাটকে আমি অতিথি শিল্পী হিসেবে কাজ করছি। তানিয়া আরও বলেন, বেশ কমাস চার মাস যাবত্ চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কারণ, এটি একটি ঐতিহাসিক চরিত্র। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে তানিয়া এ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের ছয়টি প্রযোজনায় অভিনয় করেছেন।পালাকারের নতুন নাটক ‘নারীগণ’ রচনা করেছেন সৈয়দ শামসুল হক এবং এর নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান।