পালাকারের নতুন নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালাকার এবার মঞ্চে আনছে সাঈদ আহমদের নাটক কালবেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সাঈদ আহমদ স্মরণসভায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায়। নাটকটির নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান মুকুল। ‘সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্ট’-এর সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজনে নাটকের প্রদর্শনী ছাড়াও থাকবে সেমিনার।