পালাকারের ‘ডাকঘর’কে ভারত সরকারের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতে জাতীয় পর্যায়ে যৌথভাবে উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটির প্রদর্শনীর জন্য পালাকারকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। পালাকারের শামীম সাগর জানান, ১১ মে কলকাতার সল্টলেকের ইজেডসিসি মিলনায়তনে তাঁদের ডাকঘর নাটকটির প্রদর্শনী হবে।নাটকে অমল চরিত্রে অভিনয় করছেন নভেম্বর টুইসডে রোদ এবং স্বপ্নবিলাসী ঠাকুরদা, দইওয়ালা, প্রহরী এবং ফকিরের চরিত্রটি করছেন আমিনুর রহমান।