পালাবে কোথায়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে প্রচারমাধ্যমের কাছে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দিয়েছেন বিবার-প্রেয়সী সেলেনা গোমেজ। তাই এখন আর তেমন রাখঢাক নেই। দিন কতক আগে ছয় ছয়টি বিলবোর্ড অ্যাওয়ার্ড বাগিয়েছেন জাস্টিন বিবার। সেই প্রাপ্তির আনন্দটা উপভোগ করতে সেলেনাকে নিয়ে ছুটে গিয়েছেন লাস ভেগাসের কসমোপলিটান হোটেলে। সেখানকার গোপন জায়গা ‘সেক্রেট পিৎজা’য় সময় কাটিয়েছেন কিছুক্ষণ। ছিল ব্যাপক গোপনীয়তা। তার পরও গণমাধ্যমের চোখ ফাঁকি দিতে পারেননি এই জুটি। এতেই শেষ নয়। ওই হোটেলের পরে মাউই দ্বীপের সমুদ্রতীরের বালুকাবেলাতেও স্বল্পবসন ও স্বল্পবসনা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন বিবার-সেলেনা। ওয়েবসাইট।