পালিত হলো হীরালাল সেনের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার ছিল হীরালাল সেনের ১৪৯তম জয়ন্তী। দিনটি পালিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। হীরালাল সেন স্মৃতি পরিষদ ও তরুণ চলচ্চিত্রকারেরা মিলে হীরালাল সেনের বাড়ি মানিকগঞ্জের বকজুরী গ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

১ আগস্ট দুপুর ১২টায় সোবহানবাগ থেকে মানিকগঞ্জে হীরালাল সেনের বাড়ির উদ্দেশে যাত্রা করেন তরুণ চলচ্চিত্রকারেরা। সেদিন বকজুরী বিদ্যালয় মাঠে তাঁর প্রতিকৃতি স্থাপন, সুধী সমাজের উদ্যোগে স্মরণসভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়। রাতে তরুণ চলচ্চিত্রকারেরা আয়োজন করেন আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর। গতকাল সূর্যোদয়ের সময় তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের শিক্ষক গোলাম মোস্তফা, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন, লোকশিল্পী আব্দুর রহমান বয়াতী, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।