পাল্টে গেল কলকাতার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শীর্ষ পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শীর্ষ পদগুলোতে নতুন নিয়োগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে মহাশ্বেতা দেবীকে, নন্দনের দায়িত্ব সন্দীপ রায়কে, সংগীত একাডেমির দায়িত্ব সন্ধ্যা মুখোপাধ্যায়কে, সুমিত্রা সেনকে রবীন্দ্র সদনের দায়িত্ব, নজরুল একাডেমির দায়িত্ব জয় গোস্বামীকে, চলচ্চিত্র উৎসবের দায়িত্ব রঞ্জিত মল্লিককে। এ ছাড়া রবীন্দ্র রচনাবলি প্রকাশের দায়িত্ব দিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে এবং রবীন্দ্র সার্ধশততম বর্ষ উদ্যাপন কমিটির শীর্ষ পদের দায়িত্ব দেওয়া হয়েছে শাঁওলী মিত্রকে।