পাশের বাড়ির ‘মেয়ে’ আমির খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু হিল, ঠোঁটে লিপস্টিক, চোখে মাসকারা। কালো ঘাগরা পরা লম্বা চুলের পাঞ্জাবি একটি মেয়েকে শিগগিরই টাটা স্কাইয়ের বিজ্ঞাপনে দেখা যাবে। এর আগেও ১৯৯৫ সালে তাঁকে বলিউডের ‘বাজি’ চলচ্চিত্রে দেখেছেন। চিনতে পেরেছেন মেয়েটিকে? তাঁর নাম আমির খান! প্রায় দুই দশক পর আবারও নারীর সাজে দর্শকদের সামনে আসছেন বলিউডের অভিনেতা আমির খান।সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে নারীর সাজে আমির খানের ছবি প্রকাশিত হয়েছে।এক প্রতিবেদনে জি নিউজ জানিয়েছে, টাটা স্কাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রের জন্য মেয়ে সেজেছেন আমির খান। প্রায় ১৮ বছর পর বিজ্ঞাপনে আবারও ‘মেয়ে’ সাজলেন আমির খান।১৯৯৫ সালের বাজি ছবিতে যখন মেয়ে সেজেছিলেন তখন মেয়েলি চেহারা ফুটিয়ে তুলতে মোম ব্যবহার করা হয়েছিল। এবারে আমিরকে মোমের সহায়তা নয়, বরং নারীর পেলবতা ফুটিয়ে তুলতে ঘন ঘন দাড়ি কামাতে হয়েছে। মেকআপ বিশেষজ্ঞ মিকি কনট্রাক্টরের ছোঁয়ায় আমিরকে পাশের বাড়ির চেনা মেয়েটির মতোই দেখাচ্ছে!