পাহাড় থেকে পিছলে পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনচিত্রের কাজ করতে গিয়ে বিপদে পড়েছিলেন অর্ষা। পাহাড় থেকে পিছলে পড়েছিলেন তিনি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার গত আসরের সেরা দশের প্রতিযোগী অর্ষা জানান, সম্প্রতি একটি রেফ্রিজারেটরের বিজ্ঞাপনচিত্রের কাজ করার জন্য কক্সবাজারে গিয়েছিলেন তিনি। বৃষ্টির মধ্যে শুটিং হয়। প্রথম দুই দিন কাজ হয়েছে সাগরের পাড়ে। তৃতীয় দিন ছিল পাহাড়ের ওপর। শুটিংয়ের জন্য যে জায়গা বেছে নেওয়া হয়, বৃষ্টির কারণে সেখানে মাটি ভেজা ছিল আর ছিল শ্যাওলা। সেখান দিয়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে কয়েক মিটার নিচে পড়ে যান তিনি। ওখানকার একজন আদিবাসীর সহায়তায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।অর্ষা বলেন, ‘খুব ভয় পেয়েছিলাম। ভাবতেই পারছি না, অত উঁচু থেকে পড়লে আমার কী অবস্থা হতো! এটি এখন টিভিতে দেখানো হচ্ছে।’