পাহাড়-সমতলের মিলনমেলা
সারি সারি আদিবাসী ও বাঙালি নর-নারী ঢুকছে অনুষ্ঠানস্থলে। বৈচিত্র্যময় বেশভূষা তাদের। বিশেষ করে নারীদের পোশাক ও গয়নার বৈচিত্র্য ছিল নজরকাড়া। সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব। বিভিন্ন ভাষার গান আর বর্ণিল পোশাকে আদিবাসীদের এ উৎসব হয়ে উঠেছিল পাহাড়-সমতলের মিলনমেলা।‘বৈচিত্র্যের বিকাশেই ঐক্যের বন্ধন’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে চার দিনব্যাপী এই সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে উৎসবের আয়োজন করে। বিকেলে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ানের হেড অব করপোরেশন মিকো ভ্যান গল, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাসটিন লি, ডেনমার্কের হাইকমিশনার সেন্ড অলিং, কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল, সাংসদ দিপঙ্কর তালুকদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ প্রমুখ। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপনার আয়োজন করা হয়েছে এ উৎসবে। উদ্বোধনী দিনে বেশ কয়েকটি জাতিসত্তার নানা পরিবেশনা উৎসবে উপস্থিত দর্শকদের অভিভূত করে রাখে। তাদের পরিবেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাসলীলা, শিকারনৃত্য, বাঁশনৃত্য ইত্যাদি। আদিবাসী সংস্কৃতির বিরাট অংশজুড়েই আছে শিকার, নবান্ন উৎসব, ভালো ফসল আর সৌভাগ্যের আকাঙ্ক্ষা, উন্নত জীবিকার প্রত্যাশার সঙ্গে ধর্মীয় বিশ্বাসের সংমিশ্রণ। সে সবই উঠে এসেছিল তাদের পরিবেশনায়। নৃত্য ও সংগীতে ঢাকঢোলের সঙ্গে তাদের নিজস্ব বাদ্যযন্ত্রের বাদন ও বর্ণিল সাজসজ্জায় আকর্ষণীয় হয়ে উঠেছিল প্রতিটি পরিবেশনা। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে। এর সঙ্গে রয়েছে আদিবাসীদের হস্তশিল্পসামগ্রীর প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী, অনুষ্ঠান শুরু সন্ধ্যা ছয়টা থেকে।ছায়ানট ভবনে নাটকধানমন্ডি এলাকায় নাটকের দর্শক তৈরি এবং নিয়মিত নাট্যচর্চার অভিপ্রায়ে ছায়ানট মিলনায়তনকে নাটক মঞ্চায়নের উপযোগী করা হয়েছে। মঞ্চায়নও শুরু হয়েছে। গতকাল প্রথম নাটকটি মঞ্চস্থ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।সন্ধ্যায় এখানে রতন সিদ্দিকী ও আজাদ আবুল কালাম নির্দেশিত বৌবসন্তি মঞ্চস্থ করে উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার ঢাকা পদাতিক মঞ্চস্থ করবে পাইচো চোরের কিচ্ছা। আগামীকাল শনিবার আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে এবং বিদ্যাসাগর।ছায়ানট সংস্কৃতি-ভবন নির্মাণ শেষ হয় ২০০৬ সালে। পরের বছর ছায়ানট মিলনায়তনের উদ্বোধনের পর এখানে গানের অনুষ্ঠান হচ্ছে নিয়মিত। এখন থেকে চলবে নাট্যাভিনয়।সংগীত পুরস্কার বিতরণীসংগীতশিল্পী ও কলাকুশলীদের সম্মাননা জানাতে আজ সন্ধ্যায় ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। অনুষ্ঠানটি হবে পুরান ঢাকার লালবাগের কেল্লায়। সঞ্চালনা করবেন ন্যট্যব্যক্তিত্ব আফজাল হোসেন। গতকাল বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সিটিসেলের বিপণন যোগাযোগপ্রধান তাসলিম আহমেদ, ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন।বাংলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকীবাংলা একাডেমী ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে দুটি আলাদা কর্মসূচি নিয়েছে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্রনাথ’বিষয়ক ৩০টি গ্রন্থ প্রকাশ ছাড়াও একাডেমী চত্বরে রবীন্দ্রনাথ ও নজরুলের ভাস্কর্য স্থাপন এবং ফরিদপুর ও কক্সবাজারে আঞ্চলিক সাহিত্য সম্মেলনের আয়োজন করবে। গতকাল একাডেমীর সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি জানানো হয়। এতে মহাপরিচালক শামসুজ্জামান খান, সচিব মো. আলতাফ হোসেন ও উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।