পাহাড়ে মানুষ কীভাবে থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট মেয়ে আনিকার প্রশ্ন, ‘মা, পাহাড়ে মানুষ কী করে থাকে?’ এই প্রশ্নের উত্তর দিতেই ফারহানা কবির মেয়েকে নিয়ে আসেন দৃক গ্যালারিতে। গতকাল বিকেলে এখানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একটি প্রদর্শনী। শিরোনাম ‘পার্বত্য চট্টগ্রাম: মানুষ ও প্রকৃতি’।

পাহাড়ের মানুষ কী খায়, কোথায় থাকে, তাদের জীবিকা কী, অবসর কাটায় কী করে—এ সবকিছুরই একটা ধারণা পাওয়া যাবে এ প্রদর্শনীতে। আছে মেঘনীল সবুজ চাদরে ঢাকা পাহাড়ি দৃশ্য। দেখা যাবে পাখির চোখে কাপ্তাই হ্রদ। পাহাড়ি শিশুদের হাসি, খেলাধুলা, মেঝেতে গা এলিয়ে পড়াশোনা—এসব দৃশ্য দর্শকদের মন কাড়বে।