পায়ে চোট পেলেন শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের প্রযোজনা সংস্থার ছবি অলওয়েজ কাভি কাভির প্রচারণায় এসেছিলেন শাহরুখ খান। পরনে ছিল কালো শার্ট, ফরমাল ট্রাউজার। দৃঢ় পায়ে হেঁটে আসছিলেন কিং খান। কিন্তু মুখে সূক্ষ্ম একটা যন্ত্রণার ছাপ। জিজ্ঞেস করতেই বললেন, ‘ইচ্ছে করছে বলি, রা ডট ওয়ান বা ডন ছবির শুটিং করতে গিয়ে ব্যথা পেয়েছি। আসলে গর্তে পড়ে পায়ে ব্যথাটা পেয়েছি। সেটা ভোগাচ্ছে বেশ।’ এমন চোট পাওয়ার বহু নজির শাহরুখের আছে। শুটিং করতে গিয়ে একবার হাঁটুতে বেশ চোট পেয়েছিলেন। পাঁচ বছর ধরে কাঁধের পেশি বড্ড ভোগাচ্ছে তাঁকে। ওয়েবসাইট।