পি এ কাজলের জন্য ১ মিনিটের নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা ১১ জন-এর শিল্পী, কলাকুশলীদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

পি এ কাজল
পি এ কাজল

 সেখানে চিত্র পরিচালক পি এ কাজলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন শিল্পী, নির্মাতা ও আমন্ত্রিত অতিথিরা। বেশ কয়েকটি সফল বাংলা সিনেমার এই নির্মাতা গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে এই নির্মাতা যকৃৎ-সংক্রান্ত অসুস্থতায় ভুগছিলেন