পিএস আজিজুল হাকিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপির পিএস হচ্ছেন অভিনেতা আজিজুল হাকিম, তবে সেটা বাস্তবে নয়। সম্প্রতি শুটিং শেষ হওয়া মতিন এমপির পিএস নাটকে আজিজুল হাকিমকে একজন এমপির পিএসের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যার কাজ হচ্ছে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করা। তাদের কাজ করে দেবে বলে টাকা-পয়সা নিয়ে উদাও হয়ে যাওয়া। এ রকম একটি বিষয়কে সম্প্রতি নাটকে রূপান্তর করা হয়েছে। আর এ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র এমপির পিএসের চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। এ সম্পর্কে আজিজুল হাকিম বলেন, ‘আমাদের সমাজের একজন এমপির পিএসের যে চরিত্র, নাটকটিতে সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমিও আসলে পিএসের চরিত্রটা যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে নাটকটি অনেক সমসাময়িক।’