পিছিয়ে গেল কারিনার মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদাম তুসো জাদুঘরে কারিনা কাপুর জায়গা করে নিচ্ছেন—এমনটাই কথা ছিল। কথা ছিল সাইফ আলী খানের জন্মদিনের আগের দিন, অর্থা ৎ ১৫ আগস্ট উদ্বোধন করা হবে কারিনার মোমের মূর্তি। কিন্তু মাদাম তুসো জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, তেমনটা হচ্ছে না! এখনো নাকি কারিনার মূর্তিটি পুরোপুরি প্রস্তুত হয়নি। তাই এই মূর্তি জাদুঘরে ঠাঁই করে নিতে নিতে লেগে যাবে আরও মাস দুয়েক। মিড ডে ডটকম জানিয়েছে, আগামী অক্টোবরে হয়তো দেখা মিলবে কারিনার মোমের মূর্তিটির। তবে সেটা লন্ডনের মাদাম তুসোতে নয়, যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ছোট শহর ব্ল্যাকপুলে। সেখানে মাদাম তুসোর নতুন শাখা খোলা হচ্ছে। আর সেটির উদ্বোধন নাকি হবে কারিনার মূর্তিটি দিয়েই।