পিছিয়ে গেল শিবসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদ বুঝে এবার সম্ভবত পিছিয়ে গেল শিবসেনা। শাহরুখ খান অভিনীত মাই নেম ইজ খান ছবিটির মুম্বাইতে প্রচার বাধাগ্রস্ত করার ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এসেছে তারা। শিবসেনার প্রধান বাল থ্যাকারে জানিয়েছেন, ‘শিবসেনা মাই নেম ইজ খান ছবিটির প্রচার বাধাগ্রস্ত করবে না।’ শিবসেনা পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলানোর বিষয়ে মন্তব্যের জন্য শাহরুখকে ক্ষমা চাইতে বলেছিল। নইলে তারা মাই নেম ইজ খান ছবির প্রদর্শনী বন্ধ করার দাবি তোলে। সে সময়ে যুক্তরাষ্ট্রে থাকা শাহরুখ খান কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি হননি। শাহরুখকে শিবসেনা এই হুমকি দেওয়ার পর বিশ্বব্যাপী তাঁর ভক্ত-সমর্থকেরা শাহরুখের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। এদিকে শিবসেনা শাহরুখকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে। ওয়েবসাইট।