পিট-জোলির ‘মৎস্য’ ভোজ
কয়েক মাস ধরে যুক্তরাজ্যে ছয় সন্তান আর বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে বাস করছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট। শিগগির তাঁরা যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। যাওয়ার আগে প্রতিবেশীদের বিদায় জানাতে সম্প্রতি ভোজের আয়োজন করেছিলেন এ তারকা জুটি। ব্রিটিশদের ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে হরেক রকম খাবারের আয়োজন না করে মাছ ও চিপস খাইয়ে প্রতিবেশীদের বিদায় জানিয়েছেন পিট ও জোলি।পিটের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’, ‘দ্য কাউন্সেলর’ ও জোলির ‘মেলফিসেন্ট’ ছবির শুটিং হয়েছে যুক্তরাজ্যে। শুটিংয়ের কাজে বারবার যুক্তরাজ্যে না এসে এখানেই সপরিবারে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন। সম্প্রতি ছবিগুলোর কাজ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন পিট, জোলি ও তাঁদের ছয় সন্তান। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের সান পত্রিকা।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘প্রতিবেশীদের ধন্যবাদ জ্ঞাপন আর বিদায় জানানোর উদ্দেশ্যে এ ভোজের আয়োজন করেছিলেন পিট-জোলি। তাঁদের দুজনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও বিদায় জানানোর ক্ষেত্রে ব্রিটিশদের ঐতিহ্য মেনেই খাবারের মেনু সাজানো হয়েছিল।