পিটবুলের সঙ্গে শাহরুখ ও ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা মাতাতে আসছেন র‌্যাপার পিটবুল। তাঁর সঙ্গে থাকবেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা নাচ-গান করবেন। আগামী ২ এপ্রিল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, কলকাতা শহরটা শাহরুখ ভালোবাসেন এবং এখানে পারফর্ম করার জন্য খুব উত্তেজিত থাকেন। ক্যাটরিনা এবারই প্রথম কলকাতায় পারফর্ম করবেন। পিটবুল যখন জানলেন এটি আইপিএলের অনুষ্ঠান এবং শাহরুখ খান আছেন, সঙ্গে সঙ্গে তিনিও আসতে রাজি হয়ে যান। অনুষ্ঠানের চাকচিক্য বাড়াতে আরও থাকছে উড়ন্ত ড্রামবাদক দলও। পিটিআই।