পিটার-এরিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার ডেংকলেজ ও এরিকা শ্মিত
পিটার ডেংকলেজ ও এরিকা শ্মিত

‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য খুশির খবর! টিরিয়ন লাইনেস্টারখ্যাত পিটার ডেংকলেজ দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছেন।

গত বুধবার পিপল ম্যাগাজিনকে খবরটি নিশ্চিত করেন পিটার ও তাঁর স্ত্রী এরিকা শ্মিত। দ্য নিউ গ্রুপের নতুন নাটক ‘অল দ্য ফাইন বয়েজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা। পিটারের স্ত্রী এরিকা শ্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন। নাটকটির অভিনয়শিল্পীরা শ্মিতের সঙ্গে এ নিয়ে মজাও করেন। দুজনের আছে একটি কন্যা সন্তান। তার বয়স পাঁচ বছর।
টিরিয়ন লাইনেস্টারকে (পিটার ডেংকলেজ) দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটি মাস। চলতি বছরের মাঝের দিকে শুরু হবে শেষ মৌসুমের প্রচার। ধারাবাহিকটি মার্কিন টিভি চ্যানেল এইচবিওতে দেখতে পারবেন দর্শক। পিপল