পিটার্সবার্গ কনসার্ট মন্তব্যের জেরে মামলায় ফাঁসলেন ম্যাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন পপ কুইন ম্যাডোনা। কনসার্টে সমকামীদের পক্ষে যায় ম্যাডোনার এমন এক বেফাঁস মন্তব্যের কারণে পিটার্সবার্গের স্থানীয় বিরোধী মতবাদীরা নৈতিক ক্ষতিপূরণের মামলা ঠুকে দিয়েছেন।এক খবরে কনসার্টে প্রকাশ্যে করা ম্যাডোনার এমন বিরূপ মন্তব্যের কারণে যে নৈতিক ক্ষতি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে ম্যাডোনা, আয়োজক সংস্থা ও কনসার্ট হলের কর্তৃপক্ষের বিরুদ্ধে!এদিকে মামলার আইনজীবী আলেক্সান্দর পচুয়েভ জানান, সাড়ে ১০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলাটি করেছেন মোট নয়জন ‘ক্ষতিগ্রস্ত’ ব্যক্তি, যাঁরা ৯ আগস্টের সেন্ট পিটার্সবার্গের এই কনসার্টে সমকামিতার পক্ষে ম্যাডোনার স্পষ্ট বক্তব্যে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।ম্যাডোনার পিটার্সবার্গ কনসার্টে প্রায় ২৫ হাজার দর্শক-শ্রোতা অংশ নিয়েছিলেন। এর মধ্যে কনসার্টে ১২ বছর বা এর চেয়ে কম বয়সী দর্শক-শ্রোতাও অনেকে ছিল জানিয়ে এ মামলার আগে প্যারেন্টাল কন্ট্রোল নামের স্থানীয় একটি দলের কর্মীরা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।‘পপ কুইন’খ্যাত ম্যাডোনার বিরুদ্ধে পিটার্সবার্গের স্থানীয় আইনের বিরুদ্ধাচরণ করা এবং অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মধ্যে সমকামিতা নিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে বলেও জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।