পিতা ও পুত্রের দ্বন্দ্ব-সংঘাত
এক বৃদ্ধ আর এক বালকের কাহিনি। সম্পর্কে তারা পিতা-পুত্র। জরাজীর্ণ এক বাড়ির সামনে এসেছে তারা। বৃদ্ধ তার পুত্রকে জানাচ্ছে এ-বাড়ির অতীত ঐতিহ্যের কথা, যার সঙ্গে জড়িয়ে আছে হত্যা ও অধঃপতনের কাহিনি। এভাবেই শুরু হয়েছিল ডব্লিউ বি ইয়েটসের কাব্যনাটক পার্গেটরির অভিনয়। বুদ্ধদেব বসুর অনুবাদ করা নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম রব্বানী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে।‘সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার স্নাতক সমাপনী শিক্ষার্থীদের নির্দেশিত নাটক নিয়ে বুধবার থেকে নাটমণ্ডলে আট দিনের নাট্যোত্সব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্সবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় দুটি নাটক। প্রথমটি ছিল পার্গেটরি।পার্গেটরি প্রতীকী কাব্যনাট্য। এতে এক অভিজাত পরিবারের পতনকাহিনি সাংকেতিকভাবে উপস্থাপন করা হয়। পিতা-পুত্রের কথোপকথনের একপর্যায়ে বালক জানতে পারে, তার বাবা একজন হত্যাকারী। সে নিজের পিতাকে হত্যা করেছিল। দাদাকে হত্যার কথা জানতে পেরে বালক বিস্মিত হয়। একপর্যায়ে সে পিতার কাছে নিজের প্রাপ্য দাবি করে। এ নিয়ে দ্বন্দ্ব ঘনীভূত হয়। বৃদ্ধ শঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে, ছেলেও কি তার মতো পিতৃহন্তা হবে? এ রকম উত্তেজনা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় পার্গেটরি নাটকের গল্প। দর্শক মিশে যায় নাটকের সঙ্গে।দ্বিতীয় নাটকটি ছিল স্যামুয়েল বেকেট রচিত, কবীর চৌধুরী অনূদিত প্লে। নির্দেশনা দিয়েছেন আফসানা সিদ্দিকী।আজও রয়েছে দুটি নাটক। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথমে মঞ্চস্থ হবে মহসিনা আক্তার নির্দেশিত ক্র্যাপ’স লাস্ট টেপ ও শারমিন সুলতানা নির্দেশিত ভিক্টোরিয়া স্টেশন।১৫ আগস্ট উপলক্ষে শব্দালোক স্থাপনাবাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৫ আগস্টের শোক দিবস সামনে রেখে বঙ্গবন্ধুকে স্মরণ ও খুনিদের প্রতি ধিক্কার জানাতে আয়োজন করে দুই দিনব্যাপী ‘শব্দালোক’ স্থাপনাকর্মের প্রদর্শনী মায়ের কাছে যাবো। একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে আলো ও শব্দের প্রক্ষেপণে তুলে ধরা হবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া বর্বরতম হত্যাকাণ্ডের কথা।গতকাল দুপুরে একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়বস্তু তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ ও শব্দালোক স্থাপনার পরিকল্পক নাসিরুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রদর্শনীর মাধ্যমে আগামী প্রজন্মের কাছে ১৫ আগস্টের ঘটনা তুলে ধরা হবে। সেদিনের এই জঘন্য হত্যাকাণ্ডে নিহত প্রায় প্রতিটি চরিত্রকে বিশেষভাবে উপস্থাপন করা হবে। ১৫ আগস্ট বিকেল চারটায় জাতীয় নাট্যশালায় শুরু হবে ৩০ মিনিটের এই বিশেষ প্রদর্শনী। চারটি প্রদর্শনী হবে প্রথম দিনে। পরদিন সমাপনী দিনেও একইভাবে থাকবে আরও চারটি শো।কায়ায় রণজিত্ দাশের প্রদর্শনীর সময় বাড়লউত্তরার গ্যালারি কায়ায় চলছে শিল্পী রণজিত্ দাশের একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘ইমেজ অ্যান্ড রিফ্লেকশন’। শিল্পকর্ম রয়েছে ৪৫টি। প্রদর্শনীর নির্ধারিত সময় ছিল ১২ আগস্ট। গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, দর্শকের আগ্রহের কারণে এর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে প্রদর্শনী।উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।