পিতা বনাম পুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকি শ্রফ আর টাইগার শ্রফ
জ্যাকি শ্রফ আর টাইগার শ্রফ

এ যেন সোহরাব-রুস্তমের লড়াই। মুখোমুখি দুই শ্রফ। জ্যাকি আর টাইগার। ২৩ মে দিনটা শ্রফ পরিবারের জন্য অন্য রকম এক দিন। এ দিন মুক্তি পাচ্ছে জ্যাকি-তনয় টাইগারের প্রথম ছবি হিরোপান্টি। একই দিন জ্যাকির ছবি কোচাদাইয়ানও মুক্তি পাচ্ছে। ২৪ বছর বয়সী টাইগার যেন বাপকা বেটা। প্রথম ছবিতেই ঝুঁকিপূর্ণ সব স্টান্ট করে এরই মধ্যে খবরে এসেছেন। টাইগার বলেছেন, ‘২৩ মে হবে বাপ-ছেলের লড়াই। আমি অবশ্যই নার্ভাস। এত পরিশ্রম করেছি। তবে আমি আশাবাদী। দর্শকদের দেখাতে চাই হিরোপান্টিতে আমরা কী করেছি।’