পিন্টো এখন কানাডায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য লাস্ট এয়ারবেন্ডার-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রিডা পিন্টোকে কদিন আগে দেখা গিয়েছিল দেব প্যাটেলের সঙ্গে। সেখান থেকে পিন্টো সোজা উড়ে গেছেন কানাডায়। এখানে ইম্মর্টালস ছবির শুটিং করবেন তিনি। এক গ্রিক পৌরাণিক কাহিনির একজন যোদ্ধা নায়ককে নিয়ে এই ছবির কাহিনি। এই ছবিতে পিন্টোর বিপরীতে আছেন মির্কি রুর্ক। এদিকে রাইজ অব দ্য এপস ছবিতে তাঁর অভিনয়ের খবর নিশ্চিত করেছেন পিন্টো নিজেই। ছবিতে পিন্টোর চরিত্রটি একজন গবেষকের। এই ছবিতে পিন্টোর বিপরীতে আছেন জেমস ফ্রাঙ্কো। ওয়েবসাইট।