পিন্টো ও ঐশ্বরিয়ার সঙ্গে কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান রুশদির উপন্যাস মিডনাইটস চিলড্রেন অবলম্বনে ছবি বানাতে যাচ্ছেন দীপা মেহতা। ছবিতে ফ্রিদা পিন্টো ও ঐশ্বরিয়া রাইয়ের মতো অভিনেত্রীরা থাকছেন। এটি পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, পিন্টো ও ঐশ্বরিয়ার পাশে আরেক অভিনেত্রীর নাম লেখা হয়েছে। তিনি কঙ্গনা রনৌত। ছবিতে কঙ্গনার চরিত্রটির নাম এমেরাল্ড। জটিল ও মনস্তাত্ত্বিক চরিত্র এটি। অনুরাগ বসুর গ্যাংস্টার ছবি দেখে দীপা মেহতা সেদিন অনেকটা এভাবেই বলে উঠেছিলেন, ‘আমি পাইলাম ইহাকে পাইলাম।’ ‘অন্য চরিত্রগুলোর জন্য অভিনেত্রী বাছাইয়ে দ্বিতীয় বা তৃতীয় পছন্দ বলে একটা কথা ছিল। কিন্তু এমেরাল্ড চরিত্রে পছন্দ ওই একটাই। তিনি হলেন কঙ্গনা। তাঁর বিকল্প আর কিছু ভাবতে চাই না আমি।’ বললেন খ্যাতিমান এই পরিচালক। ওয়েবসাইট।