পিন্টোর টিপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ত্বক সুন্দর রাখতে প্রচুর পানি পান করতে হবে। সঙ্গে শাকসবজি আর ফলমূল তো খেতে হবেই’—বলেছেন স্লামডগ মিলিয়নিয়ার ছবির তারকা ফ্রিদা পিন্টো (২৫)। ভাবছেন পিন্টো আবার বিউটি টিপস দেওয়া শুরু করলেন কবে থেকে! না, কোনো টিপস তিনি দেননি। তাঁর সুন্দর ত্বকের রহস্য কী—জানতে চাইলে জবাবে এমন উত্তর দেন। পিন্টো জানান, প্রসাধনসামগ্রীর প্রতি কোনো আগ্রহ তাঁর নেই। ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে নেন। আর ত্বকটাকে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করেন। ওয়েবসাইট।