পিন্টোর ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো
ফ্রিদা পিন্টো

২০১২ সালে মুক্তি পেয়েছিল তাঁর সর্বশেষ ছবি। এরপর দুই বছরের জন্য ফ্রিদা পিন্টো যেন হারিয়েই গেলেন। মাঝখানে ব্রুনো মার্সের মিউজিক ভিডিও গরিলায় ক্ষণিক দর্শন দিয়ে আবার যেন ডুব মেরেছেন। তবে এমন নয়, ধূমকেতুর মতো হাজির হওয়া পিন্টো ধূমকেতুর মতোই হারিয়ে যেতে বসেছেন। আবার শুরু হয়েছে তাঁর ব্যস্ততা।
মুক্তির মিছিলে আছে দু-দুটো ছবি। কাজ করেছেন একটি প্রামাণ্যচিত্রেও। তবে সম্প্রতি খবরে এসেছেন ফ্যাশনদুরস্ত পোশাক নির্মাণ প্রতিষ্ঠান ফ্রি পিপলের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার। রঙ্গিন নামের সেই সাড়ে পাঁচ মিনিটের ছবিতে দেখা যাচ্ছে পিন্টো আর তাঁর প্রেমিক রোমান্টিক অভিযানে নেমে নতুন করে আবিষ্কার করছেন তাঁরই জন্মভূমি ভারত। এএনআই।