পিপলস থিয়েটারের ‘বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকগতকাল রোববার ছিল বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এ উপলক্ষে শিশু একাডেমী চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শোভাযাত্রা শেষ হয় শিশু একাডেমী চত্বরে। পরে একাডেমীর শহীদ মতিউর মঞ্চে আয়োজিত আলোচনায় অংশ নেন গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, মইনুদ্দীন কাজল, শফিকুর রহমান প্রমুখ। আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতার পাশাপাশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও চলতে থাকে।