পিপলি লাইভ দেখে স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে একজন কৃষকের আত্মহত্যার ঘটনাকে গণমাধ্যম ও রাজনীতিকেরা কীভাবে ভিন্ন খাতে প্রবাহিত করছে সেটাই আনুশা রিজভী নামের এক সাংবাদিকের বিদ্রূপাত্মক লেখার মধ্য দিয়ে তুলে ধরেছিলেন। আর সে লেখাটি অবলম্বনে একেবারে নতুন কিছু মুখকে নিয়ে নির্মাণ করা হয়েছে পিপলি লাইভ ছবিটি।আমির খানের প্রযোজনায় গত শুক্রবার পিপলি লাইভ ছবিটি মুক্তি পায়। জানা গেছে, ছবিটি অমিতাভ বচ্চনকে জন্মভূমির কথা মনে করিয়ে দেয়। আর এ জন্য পিপলি লাইভ ছবিটি দেখে দারুণ খুশি অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চন।অমিতাভ বলেন, ‘আমির এরই মধ্যে আমাকে ও জয়াকে পিপলি লাইভ ছবিটি তাঁর বাসায় দেখার আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি একসঙ্গে রাতের খাবারেরও আমন্ত্রণ জানায়।’ তিনি বলেন, ‘ছবিটি আমাকে আমার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে গেছে। ছবিটি দেখে আমি আসলে অসম্ভব মুগ্ধ।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবারই ছবিটি দেখা উচিত।’উল্লেখ্য, অমিতাভ উত্তর প্রদেশের এলাহাবাদ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। পিপলি লাইভ ছবিটি নিয়ে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘পিপলি লাইভ অসাধারণ একটি ছবি। এমনকি আমার স্ত্রীও ছবিটির প্রশংসায় পঞ্চমুখ।’এদিকে অনেক দেরিতে হলেও আমির-অমিতাভের এক সঙ্গে দেখা হয়। গত জুনে লন্ডনে তাঁরা একটি নৈশভোজেও অংশ নেন। সেখানে অমিতাভ বচ্চনকে আমির খানকে টুইটারে যোগ দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন।