পিৎজা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

খেতে খুবই ভালোবাসেন। ফলাফলটাও মিলছে হাতেনাতে। কিছুতেই শরীরটাকে বাগে আনতে পারছেন না। বলিউডে যে ‘জিরো ফিগারে’রই জয়জয়কার। কিন্তু নিজেকে আর বিদ্যা বালন, সোনাক্ষী সিনহাদের ‘ক্লাবে’ রাখতে চান না। এবার পরিণীতি চোপড়া যোগ দিতে চান ‘প্রিয়াঙ্কা-ক্যাটরিনা’দের ক্লাবে। এ কারণে ওজন কমানোর মিশন নিয়েছেন। তাঁর সবচেয়ে প্রিয় খাবার যেটি, সেই পিৎজাই নিষিদ্ধ ঘোষণা করেছেন শুটিং স্পটে। শুধু নিজে নয়, অন্য কেউও খেতে পারবে না। পাছে অন্যের খেতে দেখে তাঁর লোভ লেগে যায়! পরিণীতি বলেন, ‘আগে আমার ওজন ছিল ৮৬ কেজি। ৩৮ সাইজের প্যান্ট পরতাম। এখন আমি ৩০ সাইজের পরতে পারি।’