প্রিয়া খুঁজছেন শাকিব খান

শাকিব খান তাঁর প্রিয়াকে খুঁজছেন! এ খবর শুনে তাঁর অগণিত ভক্ত একটু নড়েচড়ে বসতে পারেন। মনে প্রশ্ন জাগতে পারে, শেষ পর্যন্ত এত দিন পর তাঁর বাস্তব জীবনে ‘প্রিয়া’র দরকার হলো?
শাকিব খানের কাছে হিসাবটা অন্য। খবর হলো, তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস থেকে প্রিয়া’ রে নামে একটা চলচ্চিত্র
নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সেই প্রিয়া কেই খুঁজছেন শাকিব খান। পেয়ে গেলে তাঁর বিপরীতে বানাবেন নায়িকা। কিন্তু এত এত নায়িকা থাকতে ‘নতুন প্রিয়া’ কেন? শাকিব খান জানান, ছবির গল্পকে ধরেই নতুন একটি মেয়েকে খোঁজা হচ্ছে। সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে ছবিটি হবে। দর্শক ছবিটি দেখতে বসে তাঁদের জীবনের নায়িকা হিসেবে নতুন একটি মেয়েকে মিলিয়ে নেবেন। তিনি আরও জানান, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি প্রকাশ করা হবে।
প্রিয়া রে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু আর পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।