পিয়ার 'ইউটার্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

‘ইউটার্ন’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন তিনি।
‘ইউটার্ন’ ছবির পরিচালক আলভী আহমেদ। গতকাল মঙ্গলবার এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া।
ছবি প্রসঙ্গে পিয়া বলেন, ‘ছবির গল্প আন্ডারওয়ার্ল্ডের বিষয়বস্তু নিয়ে। গল্পটি আমার অনেক ভালো লেগেছে। ছবিতে আমি সহজ-সরল একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পুরো চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, ছবিটিতে অনেক চমক আছে। পরিচালকের নিষেধাজ্ঞার কারণে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’
রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন পিয়া। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’ ও ‘রোমান্স ইন আমেরিকা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সব কটি ছবিই মুক্তির অপেক্ষায় রয়েছে।