পু আর জোজোকে নিয়ে পু’স প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পু ছোট্ট দুরন্ত বিড়ালছানা। এর মজার মজার দুষ্টুমি সব সময় ভাবিয়ে রাখে জোজোকে। এদের দুজনের সম্পর্কটাও দারুণ। পু আর জোজোর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে তৈরি হচ্ছে শিশুতোষ অনুষ্ঠান ‘পু’স প’। পু আর জোজোর সঙ্গে আরও থাকছে খুদে দর্শকেরা। তারা জোজোকে পু’র বিভিন্ন সমস্যার সমাধান করতে সহযোগিতা করবে। এরই মধ্যে কিছু নতুন বন্ধুর সঙ্গেও পরিচয় হবে জোজোর। এরা হলো: রোবো, উইন্ডি, মি. সল্ট, মি. পিপার, পেনসি, আঙ্কেল পেনসহ আরও অনেকে। ‘পু’স প’ নিয়ে এভাবেই জানালেন ডট থ্রি প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসিব।মেহেদী বলেন, ‘শিশু-কিশোরেরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে টিভির সঙ্গে কথা বলবে—শতাধিক পর্বের অনুষ্ঠানটি সেভাবেই তৈরি করা হচ্ছে। পর্বগুলো দেখে শিশুদের মধ্যে এমন অনুভূতি তৈরি হবে যে তারা নির্বাক দর্শক হয়ে থাকতে পারবে না। শিক্ষণীয়, সৃজনশীল, গঠনমূলক, মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধের মতো বিষয়গুলো থাকছে প্রতিটি পর্বে।’মেহেদী আরও জানান, শিশুতোষ অনুষ্ঠানটি নির্মাণ করার জন্য ডট থ্রি প্রোডাকশন এরই মধ্যে একটি পূর্ণাঙ্গ অ্যানিমেশন স্টুডিও নির্মাণ করেছে। এখানে অ্যানিমেশনের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি অনুষ্ঠানটির ব্যাপারে দর্শকদের বিস্তারিত জানার জন্য www.facebook.com/poospaw ঠিকানায় লগইন করতে অনুরোধ করেন।