পুঠিয়ার রাজবাড়ির সামনে ‘ইত্যাদি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয়েছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির সামনে। গত রোববার রাতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। এ উপলক্ষে পুঠিয়া রাজবাড়ি সেজেছিল নতুন সাজে। ১১৫ বছর আগে নির্মিত জরাজীর্ণ রাজবাড়িটি যেন নতুন যৌবন ফিরে পায়। অনুষ্ঠানটির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত মঞ্চে আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার দর্শক মহুর্মুহু করতালিতে তাঁকে অভিনন্দন জানান। এবারের ইত্যাদিতে এন্ড্রু কিশোর গেয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গান ‘বাংলাদেশের প্রতিদিন হবে সূর্য জয়ের দিন’। গানটির সুর করেছেন আলী আকবর রুপু। গানের সঙ্গে রয়েছে এক দল তরুণ-তরুণীর নাচ। থাকছে পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাঁওতাল এবং ওরাঁও আদিবাসী সম্প্রদায়ের দলীয় নৃত্য। নানা- নাতির শীতের প্রসঙ্গ নিয়ে এবারের ঝগড়াটিও উপভোগ্য। শিগগিরই অনুষ্ঠানটি বিটিভিতে দেখানো হবে।