পুতুলের ৪ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতুল
পুতুল

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা ১০ প্রতিযোগীর একজন পুতুল। ঈদে আসছে এই শিল্পীর নতুন একক অ্যালবাম। নাম পুতুল গান: দ্বিতীয় অধ্যায় । এটি পুতুলের ৪ নম্বর একক অ্যালবাম। অ্যালবামের সবগুলো মৌলিক গানের কথা ও সুর পুতুলের নিজের।
পুতুল বলেন, ‘আগের অ্যালবামের মতো এবারের অ্যালবামেও মৌলিক গানের পাশাপাশি আঞ্চলিক গান, পুঁথি আর গম্ভীরার সঙ্গে সংগৃহীত বিয়ের গানও করেছি।’
পুতুল গান : দ্বিতীয় অধ্যায়-এ গান থাকছে মোট ১৩টি। পুতুল বলেন, ‘আমার আগের অ্যালবামটির মতো এবারেরটিও হেভিমেটাল ধাঁচের। তবে এবারের অ্যালবামটির বিশেষত্ব হচ্ছে, এই অ্যালবামে পশ্চিমা ধাঁচের সঙ্গে হারমোনিয়াম ও ঢোলের মিশ্রণে অন্য ধরনের একটা নিরীক্ষা করার চেষ্টা করেছি। আশা করছি বিষয়টি শ্রোতাদের ভালো লাগবে। পবিত্র রমজান মাসের মাঝামাঝি অ্যালবামটি প্রকাশ করতে চাই। এখন চলছে মিক্স-মাস্টারিংয়ের কাজ।’