পুতুলের ‘পুতুলগান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর এসেছে ‘ক্লোজআপ ওয়ান তারকা’ পুতুলের অ্যালবাম। নাম পুতুলগান। সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন পুতুল নিজেই। এটি তাঁর তৃতীয় অ্যালবাম। তিনি বললেন, ‘এবারের অ্যালবামটি অন্য দুটি থেকে একটু আলাদা। এবারই প্রথম পুরো অ্যালবামের গানের সুর ও সংগীত করেছি আমি। গানগুলো হেভিমেটাল ধাঁচের। আর কেউ চাইলেই অ্যালবামটি পাইরেসি করতে পারবে না। কারণ, এর সাউন্ড মিক্সিংয়ের কাজটি অন্যভাবে করা হয়েছে। কেউ পাইরেসি করতে চাইলে মূল সাউন্ডের অনেক কিছুই পাবে না।’পুতুল আরও বলেন, ‘অ্যালবামে গান থাকছে আটটি। প্রতিটি গানের সঙ্গে বাদ্যযন্ত্র হিসেবে আছে হারমোনিয়ামের ব্যবহার। আমি হারমোনিয়াম বাজিয়েছি, আর অন্য বাদ্যযন্ত্র বাজিয়েছেন বিভিন্ন মেটাল ব্যান্ডের সদস্যরা।’অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় মোড়ক খোলা হয় অ্যালবামটির।