প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক নার্গিস আক্তার তাঁর নতুন ছবির কাজ শুরু করছেন। ছবির নাম পুত্র এখন পয়সাওয়ালা। গত সোমবার সন্ধ্যায় এ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। মহরতে ছবির ক্ল্যাপস্টিক দেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। মহরতে আরও উপস্থিত ছিলেন এ ছবির কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার, ছবির সংগীত পরিচালক রবি চৌধুরী এবং ছবির অভিনয়শিল্পী ইমন, শায়না আমিন, মিশা সওদাগর, ফারাহ রুমা প্রমুখ। ছবিতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। প্রসঙ্গত, এর আগে নার্গিস আক্তার মেঘলা আকাশ, চার সতীনের ঘর, মেঘের কোলে রোদ, অবুঝ বউ ছবি বানিয়ে প্রশংসা অর্জন করেন।