পুত্রসন্তানের মা হচ্ছেন কেট মিডলটন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের মাঝামাঝিতে প্রথম সন্তানের জন্ম দেবেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। সন্তান ছেলে, নাকি মেয়ে—তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে সবার ভেতর। তবে এক খবরে ‘মিরর’ জানিয়েছে, হাটে হাঁড়ি ভেঙেছেন ছোট রাজকুমার হ্যারি। কেট ছেলে সন্তানের জন্ম দেবেন বলেই নিশ্চিত করেছেন তিনি।‘আমার সন্তানটি যেন ছেলে হয়’ এক সময় এমন ইচ্ছার কথাই জানিয়েছিলেন ‘ডাচেস অব কেমব্রিজ’। তখন তিনি ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এবার সম্ভবত তাঁর সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।এ বিষয়ে কেট ও তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম মুখে কুলুপ এঁটে রাখলেও তাঁদের অনাগত সন্তানটি যে ছেলে হবে, তা ফাঁস করে দিয়েছেন প্রিন্স হ্যারি। প্রথম ভাতিজাকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন দারুণ একটি খবর জানার পর কিছুতেই গোপন রাখতে পারেননি প্রিন্স হ্যারি। উচ্ছ্বসিত হ্যারি সবাইকে বলে বেড়াচ্ছেন যে ছেলে সন্তানের বাবা-মা হতে চলেছেন উইলিয়াম ও কেট। ব্রিটিশ রাজপরিবারের সবার উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।এরই মধ্যে খবরটি জেনে গেছেন ব্রিটিশ রাজপরিবারের কাছের মানুষেরা। তাঁরা এ মুহূর্তে অনাগত সন্তানটির জন্য উপহারসামগ্রী কেনার পেছনে ব্যস্ত সময় পার করছেন। ছেলে শিশুর উপযোগী সব উপহারই তাঁরা কিনছেন।এদিকে ভবিষ্যৎ উত্তরসূরির নাম ঠিক করতে ব্রিটিশ রাজপরিবারের সবাই কোমর বেঁধে নেমে পড়েছেন। প্রায় চূড়ান্তও হয়ে গেছে নামটি। তবে তাঁরা এখনই সবাইকে সে নাম জানতে দিতে নারাজ। এমনকি পেট পাতলা স্বভাবের কারণে প্রিন্স হ্যারির কাছেও তা গোপনই রাখা হয়েছে।