পুত্রের বাবা-মা হলেন শোয়েব-মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী দম্পতি শোয়েব ও মৌসুমী নাগ।
শিল্পী দম্পতি শোয়েব ও মৌসুমী নাগ।

শিল্পী দম্পতি শোয়েব ও মৌসুমী নাগ তাঁদের পুত্র সন্তানের মুখ দেখলেন। এ প্রসঙ্গে শোয়েব জানিয়েছেন, আজ রবিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৌসুমীর অস্ত্রোপচার করেন চিকিৎসক নুসরাত জামান।

হাসপাতাল থেকে শোয়েব আরও জানান, গতকাল শনিবার মৌসুমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, মা এবং ছেলে দুজনই সুস্থ আছে।

প্রসঙ্গত, মৌসুমী নাগের প্রথম সন্তান ‘পৃথিবী’ এখন কানাডায়, তার বাবা মিঠু বিশ্বাসের কাছে। মিঠু ও মৌসুমী নাগের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী।