পুনমকে দুই কোটির প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনম পান্ডে
পুনম পান্ডে

বৃহস্পতি তো বটেই, শুক্রও বুঝি তুঙ্গে পুনম পান্ডের। এরই মধ্যে বলিউডে দাপটের সঙ্গে আবির্ভাব হয়েছে তাঁর। অখ্যাত মডেল থেকে এখন তিনি নামী তারকা। রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’-এর নতুন মৌসুমে অংশ নেওয়ার জন্য দুই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। তিনি অবশ্য তাতেও রাজি নন। তাঁর চাওয়া তিন কোটি! অনুষ্ঠানের আয়োজকেরা সোয়া দুই কোটি রুপি পর্যন্ত উঠতে রাজি। এখনো পুনমের ‘হ্যাঁ’ আদায় করা যায়নি।
ভারত বিশ্বকাপ জিতলে জন্মদিনের পোশাকে হাজির হবেন—এমন ঘোষণা দিয়ে রাতারাতি আলোচনায় আসা পুনম এর আগে ‘খতরোঁ কি খিলাড়ি’ নামের একটি রিয়েলিটি অনুষ্ঠান করেছেন। গত জুলাইয়ে মুক্তি পেয়েছে তাঁর ছবি নেশা। পিটিআই।