পুনমের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত জিতলে বিবস্ত্র হবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে এবারের বিশ্বকাপ ক্রিকেটে আলোড়ন তোলা ভারতীয় মডেল পুনম পাণ্ডে এবার পড়েছেন মহা ফাঁপরে। তাঁর এমন ঘোষণায় ব্রাহ্মণ সমাজকে হেয় করা হয়েছে, এ অভিযোগ এনে ভূপালের আদালতে মামলা ঠুকে দিয়েছেন আর কে পাণ্ডে নামে এক আইনজীবী। মামলায় ভারতে বর্তমান সময়ের আলোচিত এই মডেলের সঙ্গে আরও অভিযুক্ত করা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান কিংফিশারের কর্ণধার শিল্পপতি বিজয় মাল্যকেও। ৫ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে। আর কে পাণ্ডের আরও অভিযোগ, বিজয় মাল্য পুনমকে বিবস্ত্র হওয়ার ঘোষণা দিতে উত্সাহ জুগিয়েছেন। তিনি আরও বলেছেন, এখন যদি পুনম বিবস্ত্র না-ও হন, তার পরও তাঁকে শাস্তি পেতে হবে। কারণ, তাঁর এ ধরনের প্রতিশ্রুতিতে ব্রাহ্মণ সমাজের প্রতি লোকজনের একটা বাজে ধারণা তৈরি হয়েছে এবং তিনি ভারতীয় সংস্কৃতিকে একরকম অপমানই করেছেন।