পুনর্মিলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব চুকেবুকেই গিয়েছিল প্রায়। ব্যক্তিগত মধুর সম্পর্ক, সেই পথ ধরে একে অপরের ছায়া মাড়াতেন না বলিউডের ছবিজগতেও। কিন্তু এবার ফের চোখে চোখ রাখবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাঁদের এই পুনর্মিলন হতে যাচ্ছে যশরাজ ফিল্মের একটি ছবির কল্যাণে। রোমান্টিক-থ্রিলার ঘরানার নির্মিতব্য এই ছবির নাম এক থা টাইগার। পরিচালক কবির খান। প্রযোজক আদিত্য চোপড়া। এখানে সালমান ও ক্যাটরিনা অভিনয় করবেন। ছবিতে নাম লিখিয়ে সালমান বললেন, ‘আদিত্য ও কবির যখন একটা গল্প নিয়ে এল, তখনই বুঝেছিলাম একটা বড় কাজই হতে যাচ্ছে। আর যশরাজের সঙ্গে কাজ করব ভেবে সম্মানিত বোধ করছি।’ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ে। মুক্তি পেতে পারে আগামী বছরের মাঝামাঝি সময়ে। ওয়েবসাইট।