পুনর্মিলনের আশায় কেটিকে ক্রুজের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি হোমসের সঙ্গে টম ক্রুজ
কেটি হোমসের সঙ্গে টম ক্রুজ

বিচ্ছেদের এক বছর পরও কেটি হোমসকে ভুলতে পারছেন না ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ। আর তাই তো সম্প্রতি তিনি সাবেক স্ত্রীকে আবেগঘন এক চিঠি লিখেছেন পুনর্মিলনের আশাবাদ ব্যক্ত করে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে কনট্যাক্টমিউজিক জানিয়েছে, কেটির বিচ্ছেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের জুলাইয়ে পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন কেটি ও ক্রুজ। দেখতে দেখতে বছর ঘুরে আবার জুলাই মাস এসে গেছে। কেটিকে কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছেন না ক্রুজ। তিনি উপলব্ধি করেছেন, আজীবন কেটিকে ভালোবেসে যাওয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ খোলা নেই।
হঠাৎ করেই গত বছর ক্রুজের ৫০তম জন্মদিনের কয়েকদিন আগে তাঁকে ছেড়ে চলে যান কেটি। ওই ঘটনায় কেবল ক্রুজই অবাক হননি, অবাক হয়েছিল পুরো বিশ্ব। শুরুতে কেটির ওপর ক্ষুব্ধ হলেও দিনের পর দিন ক্রুজ ভেবেছেন কেন তাঁকে ছেড়ে চলে গেলেন কেটি। শেষ পর্যন্ত কেটির সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ অনুধাবন করতে পেরেছেন ক্রুজ।

কেটির ওপর থেকে রাগ ও অভিমান পুরোপুরি সরাতে দীর্ঘ সময় লেগেছে ক্রুজের। গত মার্চে তাঁদের পুনর্মিলনের চেষ্টা করেছিলেন মধ্যস্থতাকারীরা। কিন্তু কোনো লাভ হয়নি। সেই থেকে কথা বন্ধ রয়েছে সাবেক এ তারকা দম্পতির মধ্যে।

কিন্তু ক্রুজ যেকোনো উপায়ে কেটিকে ফিরে পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। কেটি তাঁর জীবনে ফিরে না এলেও অন্তত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন—এমনটাই প্রত্যাশা তাঁর। একমাত্র মেয়ে সাত বছর বয়সী সুরির মুখের দিকে তাকিয়ে সব ভুলে আবার ফিরে আশার কথা জানিয়েই সম্প্রতি কেটিকে চিঠি লিখেছেন ক্রুজ।